খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ

খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ

খিলবাইছা, পার্বতীনগর, লক্ষ্মীপুর সদর।

প্রধান শিক্ষক | খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ

প্রধান শিক্ষক

    Head of the Institue 27-06-2022

অধ্যক্ষের বাণী
“সবার জন্য শিক্ষা ” এ শ্লোগান নিয়ে ১৯৩১ সালে প্রাথমিক, ১৯৪৭ সালে মাধ্যমিক ও ১৯৫৬ সালে উচ্চ বিদ্যালয় হিসেবে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তরাঞ্চলের খিলবাইছা গ্রামে খিলবাইছা গ্র্যাজুয়েট ফ্রেন্ডস ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়। মান সম্মত শিক্ষায় প্রতিশ্রুতি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উন্নত জীবনসহ সত্যিকারের দেশ প্রেমিক করার লক্ষ্যে ২০১৩ সালে একাদশ শাখা খোলার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি স্কুল অ্যান্ড কলেজ হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে এই প্রতিষ্ঠান স্কুল শাখার প্রায় ৩০০ শত জন শিক্ষার্থী ও কলেজ শাখায় প্রায় ৩৯০ জন শিক্ষার্থী শিক্ষার সকল সুযোগ সুবিধা লাভ করছে। বর্তমানে তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে  অত্র প্রতিষ্ঠানে ওয়াই ফাই সুবিধাসহ মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে বাস্তবমুখী  শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর মাধ্যমে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়া ও এলাকার শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে। অত্র প্রতিষ্ঠানের সকল কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুনাবলী  সৃষ্টি, স্বনির্ভর জাতী গঠন, নৈতিক শিক্ষা প্রদান ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা। অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকগন মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে ক্লাসকে আনন্দময়, ফলপ্রসু ও বাস্তবমূখী করার উদ্দেশ্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা আশা করি আমাদের সৃজনশীল শিক্ষা পদ্ধতি ও সহপাঠ ক্রমিক কার্যক্রম এই প্রতিষ্ঠানকে বাংলাদেশের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত করতে সাহায্য করবে। দেশের ভিতরের ও দেশের বাহিরের সকল শিক্ষার্থী, অভিভাবক, স্টেক হোল্ডারগন এই ওয়েব সাইটের মাধ্যমে আমাদের দৈনন্দিন কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন বলে আমার বিশ্বাস।


Download Attachment